অন্যরকম গান
কথাঃ সাগর আল হেলাল
==========================
আমার,
ভাঙ্গা অন্তর ভাঙ্গা ঘর
নয়ন ভরা কষ্টের পানি -------- জানিরে জানি
আমার, কাঁনতে কাঁনতে চোখে পড়লো ছানি।।
#
অল্প বয়্সের ভালোবাসা ---- কপালে দিলো দুর্দশা
ভাঙ্গিলো মনের যতো আশা ----- ও বন্ধুরে
আমার,
কলিজায় কষ্টেরই দাগ, অনুরাগ হইয়াছে বিরাগ
সুখ-দুঃখে চলছে টানাটানি ------ জানিরে জানি
আমার, কাঁনতে কাঁনতে চোখে পড়লো ছানি।।
-
২৯/০৯/২০২১

0 মন্তব্যসমূহ