রোজা রাখি
- সাগর আল হেলাল
===================
রোজা রাখি- থাকি রোজা
রোজা কি আর অতো সোজা-
সোজা কাজে ফায়দা অল্প
অল্প করো রোজায় গল্প-
গল্প করা কাজটা ভালো
ভালো হয় তা দিলে আলো-
আলো জ্বালি আঁধার মনে
মনের শান্তি সমর্পনে-
সমর্পনটা খুব জরুরী
জরুরী নয় ছওয়াব চুরি-
চুরি বিদ্যায় বিমুখ হবো
হবো সাচ্চা, সুখে রবো-
রবো রোজা রবের নামে
নামের মূল্য বাড়বে কামে।
-
২১.০৫.২০১৮
পরনেওয়ালার উপর নির্ভর করে-
শড়ির আঁচল কতো বড়ো।

0 মন্তব্যসমূহ