মানুষ বাঁচে সৌন্দর্য আবিস্কারে ৥ সাগর আল হেলাল

 

মানুষ বাঁচে সৌন্দর্য আবিস্কারে
৥ সাগর আল হেলাল

একজন পুরুষের হাত
যখন একজন মহিলার হাত স্পর্শ করে
তারা উভযয়েই স্পর্শ করে অনন্তকালের হৃদয়;
বীজ বপন করলে
পৃথিবী একটি ফুল দিয়ে যায়,
স্বপ্নকে আকাশে দেখি
প্রিয়জন বয়ে নিয়ে আসে সেই স্বপ্ন;
মানুষ বাঁচে শুধু সৌন্দর্য আবিস্কারের জন্য
অন্য সময় কেবলই অপেক্ষা,
জীবনের গহীনে-
সব কিছুতেই সৌন্দর্য খুঁজে পাওয়া যায়
এমন কি অন্ধ চোখেও;
কিছু মহান দুঃখ অথবা মহান আনন্দ
সত্য প্রকাশে সাহায্য করে,
আর আমি যদি তা চাই-
নিজেকে উন্মুক্ত করে রোদে নাচতে হবে
অথবা হাসতে হবে বৃষ্টিতে;
আর যদি প্রশান্তির কথা বলি
নদীগুলো সমুদ্রের দিকে তাকাবে না
শীত আসবে না বসন্তের আগে-
একজন পুরুষের হাত
যখন একজন মহিলার হাত স্পর্শ করে
দু’জনেই স্পর্শ করে অনন্তকালের হৃদয়।
-
০৭.১০.২০২২


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ