শব্দের ভয় ৥ সাগর আল হেলাল

 


শব্দের ভয়
-
সাগর আল হেলাল
==============================
সবুজ পাতারা কাঁপছিলো ভয়ে থত্থর
একটু আগে
বাতাস কাঁপিয়ে উড়ে গেলো এক জেট বিমান
শতায়ূর এক থুত্থুরে বুড়ো
বলে গেলো- শব্দ শুনেছিলাম
ঊনিশ ঊনিশ সালে
আমি তখন হাঁটা শেখা শিশু;

ওপাশে গলা খাখাড়ি দিলো আরেক বৃদ্ধ
না হে দাদু, না-
শব্দ পঁয়তাল্লিশের
হিরোসিমায় এটম পইড়লো যেদিন, হেই দিন
বাব্বাহ!
আমি তহন দশ বছরের
এক দৌড়ে পলাইছিলাম গোয়াইল ঘরে !”

কৌতুহলী এক সতেজ বৃদ্ধ এসে সপ্রতিভ
কাঁধে হাত রেখে বলে-
না হে বাপু ! শব্দ একাত্তুরের
শুনিস্ নি মুক্তিযুদ্ধের কথা !

মুক্তিযুদ্ধ- বড়ো ভয়বহ জীবনবাজী যুদ্ধ
বৃদ্ধের নি:শ্বাসে বে-সুরো দীর্ঘশ্বাস !

পাতারা কাঁপছিলো তখনো, এবার আমিও
আবার কি তাহলে---
বুকের মধ্যে কাঁপতে থাকে ভয়টাও !
-
২৯.০৫.২০১৮


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ