কুটুম
- সাগর আল হেলাল
==================
কুটুম পাখি রয় না কুটুম
স্বার্থে দিলে টান,
অলস বেলায় রয় একেলায়
গায় না তবু গান।
কাছে পেয়ে যায় সে খেয়ে
গাছের টাটকা ফল,
নিজের লাভের জন্য দেখায়
হাজার রকম ছল।
কুটুম হয়ে পাশে থাকে
তোমার সকল কাজ,
পরিশ্রমে ভাগ্য খোলে
মেলায় জয়ের তাজ।
-
১৯.০৫.২০১৯

0 মন্তব্যসমূহ