মা দিবসের কবিতা ৥ সাগর আল হেলাল

মা দিবস

- সাগর আল হেলাল

মায়ের নামে দিবস পালন
শুনলে গা টা জ্বলে,
এদিন নাকি সন্তানেরা
মায়ের কথা বলে।

মায়ের কাছে প্রশ্ন করে
খবর জেনে নিও,
তোমার জন্ম তারিখ যেটা
সেটাই মায়ের প্রিয়।

দিবস পালন করবে পরে
মাকে আনো ডেকে,
তাকেই বেশি ভালোবাসো
অন্য সবার থেকে।

মায়ের শরীর ভেঙেই তবে
তোমার আমার দেহ,
সেই কথাটা একটিবারও
ভেবেছো কি কেহ ?
-
১৪.০৫.২০১৮


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ