মৃত্যু পর্যন্ত অপেক্ষা ৥ সাগর আল হেলাল

 

মৃত্যু পর্যন্ত অপেক্ষা
৥ সাগর আল হেলাল

তুমি যদি সত্যিই আমার মূল্য জানতে চাও
মৃত্যু পর্যন্ত অপেক্ষা করো-
কারণ মৃত্যুই মানুষের একমাত্র প্রকাশক;
কবি’র কাছে কবিতা হলো প্রজ্ঞা
যা হৃদয়কে মুগ্ধ করে,
আর প্রজ্ঞা এমনই এক কবিতা
যা পাঠকের মন ছুঁয়ে যায়;
জিহ্বার চেয়ে হৃদয়, কলমের চেয়ে আকাঙ্ক্ষা
চিরকাল বেশি মূল্যের হয়
ব্যাখ্যাতীত অনুপ্রেরণা থাকে ঈশ্বরের ছায়ায়-
তুমি যদি মরুভূমির হৃদয়ে একা হয়েও
সৌন্দর্যের গান করো-
দেখবে সেখানেও তোমার গানের শ্রোতা আছে।
-
০৬.১০.২০২২



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ